হোম > রাজনীতি

শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছে: কর্নেল অলি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন এলডিপির দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কাপড়চোপড়ও নিতে পারেনি, বাক্স ভরে টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ভারতে অবস্থান নিয়ে প্রতিদিন দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে। দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করার পরিকল্পনা করছে। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য ২৪ ঘণ্টা কাজ করছে।’

অলি আহমদ বলেন, ‘এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি শুরু করেছে। তাহলে এক চোর গিয়ে আরেক চোর এসে কী লাভ হলো। আমরা চাই নীতি, নৈতিকতা ও মনুষ্যত্ব নিয়ে এ দেশে বসবাস করব। দক্ষ মানুষ দেশের শাসনভার গ্রহণ না করলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।’

অলি আহমদ আরও বলেন, যার কাজ তারে দিয়ে সাজে, দেশ চালাতে অভিজ্ঞ, দক্ষ, সৎ এবং দেশপ্রেমিক মানুষ লাগবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এডিশনাল পিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

উদ্বোধনী বক্তব্য দেন আয়কর আইনজীবী ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. মাহবুবুল আলম। এলডিপির ছাত্র সংগঠনের নেতা জালাল উদ্দীন সাঈদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির উপদেষ্টা আইয়ুব কুতুবী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপির আহ্বায়ক লিয়াকত আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সওদাগর, হাজি নুরুল আলম, মখলেছুর রহমান, মো. মামুনুর রশিদ মামুন প্রমুখ।

সম্মেলনে এনামুল হক সওদাগরকে সভাপতি ও হাজি নুরুল আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বৈলতলী ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করা হয়।

যুবদলের নতুন কমিটি, মুন্না সভাপতি ও সাধারণ সম্পাদক নয়ন

রাশেদ ও গাফফারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছি: হান্নান মাসউদ

পদত্যাগের দুদিন পর ফেসবুকে দীপেন দেওয়ানের দীর্ঘ পোস্ট

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি