হোম > রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: সংসদে আন্দালিভ রহমান পার্থ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে আন্দালিব রহমান পার্থ। ছবি: ভিডিও থেকে নেওয়া

গণভোটে একাধিক বিষয় একসঙ্গে উপস্থাপন করে ভোটারদের কার্যত ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

আজ মঙ্গলবার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করাকে জনগুরুত্বপূর্ণ বিষয় আখ্যা দিয়ে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব তুলেন বিরোধীদলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। তা নিয়ে আলোচনায় অংশ নিয়ে একপর্যায়ে গণভোট নিয়ে এ কথা বলেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, ‘আমাদের জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। ঠিক আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে যায়। আমরা যদি কোনো কথা বলতাম, ওরা যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম, তেলের দাম কত? যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই আচারণটা দেখতে পাচ্ছি।’

জুলাই সনদের সঙ্গে কোনো সমস্যা না থাকলে তো প্রক্রিয়া (বাস্তবায়ন) নিয়ে সমস্যা রয়েছে বলে দাবি করে পার্থ বলেন, ‘আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন? আমাদের নোট অব ডিসেন্ট (আপত্তি) আগে থেকেই দেওয়া। আপনারা সে সময় বিপ্লবী সরকার করেন নাই কেন? সাধারণ সরকারে গেলেন কেন? অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার করতেন। ছিঁড়ে ফেলে দিতেন সংবিধানকে। নতুন করে সংবিধান বানাতেন। পুরানো সংবিধানে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না।’

৭২ এর সংবিধান তৈরির সময়ে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়টি উল্লেখ করে পার্থ বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যেয়ে আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। এ কারণে আমরা অনুধাবন করেছি পরিবর্তনের। আমরা মনে করি, পরিবর্তন প্রয়োজন। সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে দাবি করে আন্দালিভ রহমান বলেন, ‘আপনারা জনগণকে বাধ্য করেছেন।’ তিনি বলেন, ‘আপনারা গণভোটে চারটি বিষয় দিয়েছেন। কিন্তু কোনো ভোটার যদি একটি বিষয়ে একমত না হয়, তবে সে কী করবে? হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? আপনারা তো ভোটারদের বাধ্য করেছেন। সনদের বাকি বিষয়গুলো কেন গণভোটে দিলেন না?’

জুলাই গণ-অভ্যুত্থানকে শ্রদ্ধা করেন জানিয়ে তিনি বলেন, ‘১৭ বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, ২০ দলে ছিলাম, চার দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলব কেন? সংবিধান কি মনে করায় দেয়— এটা একাত্তরের পরাজয়ের দলিল? আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? আমি তো পরিবর্তন করতে পারি, কেন ছুড়ে ফেলে দেব।’

এনসিপির উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা, যাঁরা যুদ্ধ করেছেন, যাঁরা এখানে আছেন, তাঁদেরকেও বলে দিই, আপনারা জেন-জিকে প্রতিনিধিত্ব করেন। জামায়াত জেনারেশন হয়ে যায়েন না। এনসিপি ইতিবাচক রাজনীতি নিয়ে আসবেন।’

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস

‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না, প্রশ্ন আখতারের

গুরুত্বপূর্ণ সংস্কার অকার্যকর না করার আহ্বান শিশির মনিরের

ইলিয়াস আলী কোথায়—সংসদে জানতে চাইলেন তাঁর স্ত্রী

সংরক্ষিত নারী আসনের ভোটে জোটে যাবেন না রুমিন ফারহানা

আর কত মানুষ মরলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন—জামায়াত এমপির প্রশ্ন

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

৬ মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির