হোম > রাজনীতি

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়াও জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত থাকতে হবে —এটি তাঁরা বিশ্বাস করেন। তবে দেশের ভাবমূর্তির বিষয়েও গণমাধ্যমের ভূমিকা রয়েছে। সংবাদে উত্থাপিত তথ্য সঠিক হলেও সেগুলো কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ।

বিদেশে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেদনে তুলে ধরা বিষয়গুলো অসত্য বা অমূলক নয়। তবে উপস্থাপনাটি ভিন্নভাবে করা যেত। বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি তাদের ইতিবাচক অবদানও তুলে ধরা প্রয়োজন।

ইতালি সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশায় নিজেদের অবস্থান তৈরি করছেন। বাংলাদেশি শ্রমিকদের কাজেরও সুনাম রয়েছে। তাই নেতিবাচক দিকের পাশাপাশি তাদের অর্জন ও ইতিবাচক ভূমিকার বিষয়টিও গণমাধ্যমে গুরুত্ব পাওয়া উচিত।

প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে স্মরণ করে রিজভী বলেন, তিনি ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। নানা চাপ ও প্রলোভনের মধ্যেও তিনি নীতি-আদর্শের প্রশ্নে আপস করেননি। তাঁর মতো বরেণ্য সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে নিজের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতির সময় থেকেই তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি অসাধারণ বক্তা ছিলেন এবং তরুণদের প্রতি আন্তরিক ছিলেন। রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন তিনি।

রিজভী আরও বলেন, গিয়াস কামাল চৌধুরী বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সব সময় সচেতন ছিলেন।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খুরশিদ আলম।

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

‘বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে কী করবেন?’

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সেনা মোতায়েন চায় জামায়াত

সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

ডা. মাহমুদা মিতুর নেতৃত্বে জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা

এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে: নাহিদ ইসলাম

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে ডাকাতি-ছিনতাই-হত্যাকাণ্ড বেড়েছে’

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়: এ টি এম আজহার