হোম > মতামত

তালেবান নিজের অবস্থান পরিষ্কার করেছে

সাহাব এনাম খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার একই দিনে আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের ঘটনার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তালেবান তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছে। তারা জানান দিয়েছে যে, ‘আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যাওয়ার মতো কিছুই নই, আমরা এখানে এখনো আছি।'

তারা সারা দুনিয়াকে একটা বার্তা দিতে চাইছে যে আমরা এখনো তোমাদের ভুলে যাইনি। সেদিনের পুরো ঘটনার সবটুকুই আমাদের মনে গেঁথে আছে। যা ঘটেছে সেটা নাইন ইলেভেনের ফলেই ঘটেছে।’
এটা সারা দুনিয়ার জন্যই একটা গুরুত্বপূর্ণ বার্তা। কিন্তু তাদের এই বার্তা ইতিবাচক নাকি নেতিবাচক, সেটা  আফগানিস্তানে তালেবানের স্থায়ী প্রতিষ্ঠার পর বোঝা যাবে। তবে এই বার্তা স্থায়ী সরকার নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই বেশি তাৎপর্যপূর্ণ। তালেবানরা জানান দিতে চায়, আমরা চলে যাওয়ার মতো কোনো শক্তি নই। রাজনীতি যে প্রতীকী বার্তা দেওয়ারও একটা জায়গা, সেটা তারা আবার প্রমাণ দিল। এই বার্তার প্রকৃত অর্থ আসলেই কী হবে, সেটা সময়ই বলে দেবে।

আরও পড়ুন:

সব জন-আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: সৈয়দ নিজার

বিশ্বজুড়ে লবণাক্ত জলাভূমি যখন সংকটের মুখে

রাষ্ট্রপতির পদত্যাগ

পাকিস্তান কি আবারও ভাঙনের পথে

আবুল কাসেম ফজলুল হকের চিন্তা-জগৎ

জুলাই কি সফল নাকি ব্যর্থ

আবারও গ্যাস-সংকট

স্মৃতির পাতায় সপ্তম মাস

মুখস্থ করাই প্রকৃত শিক্ষা নয়

ক্ষমতা, নৈতিক স্খলন ও নারীর মর্যাদা