হোম > জাতীয়

প্রকাশ্যে ভোট: ইসিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ জানালেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। আজ সোমবার নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমনটি জানান তিনি। 

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব, বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’ 

তিনি আরও বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি না-ও থাকে, তারপরও আমি বলেছি—আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব, ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিশন বলল যে আমরা দেখব বিষয়টা। আমি তো বলতে পারি না যে আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।’ 

‘ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কি না’, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’ 

‘প্রকাশ্যে ভোট দেওয়া আপনার অপরাধ ছিল কি না’, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।’ 

গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রীকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি ইস্যু করে কমিশন।

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা