হোম > জাতীয়

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। ছবি: রাষ্ট্রপতির কার্যালয়

বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতিকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির কার্যালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন নিয়োগ পাওয়া ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি আজ মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ অর্থনৈতিক বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

এর প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর তালিকা প্রকাশ করতে নোটিশ

প্রযুক্তি বিনিময় ও ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ-ভুটান

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

ইউরোপযাত্রায় বছরে মরছে ৫০০ বাংলাদেশি

জ্বালানি সংকট: ফুয়েল পাসের পরিকল্পনা করছে সরকার

আইএলও-তে বাংলাদেশ সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন প্রকাশ

সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার

দেশে ডিজেলের মজুত কত, জানালেন জ্বালানিমন্ত্রী

তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী