হোম > জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধানসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বৈষম‍্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে।

আদেশে আরও বলা হয়, উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, বিমানের বোয়িং ৭৮৭-৯ নিয়ে তদন্তে অনিয়মের তথ্য

ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট

ফেব্রুয়ারিতে ৪৪৮ দুর্ঘটনার ৪২% জাতীয় মহাসড়কে

জ্বালানি সংকটের শঙ্কা: ফিলিং স্টেশনে চালকদের ভিড়

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী খলিলুর, ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সমর্থন দিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে: যাত্রী কল্যাণ সমিতি

হাদি হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বাপ্পির বিরুদ্ধে অর্থ পাচারের মামলা