হোম > জাতীয়

ড. ইউনূসকে হয়রানি বন্ধের আহ্বান ১২ মার্কিন সিনেটরের

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন ১২ মার্কিন সিনেটর। গত সোমবার এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন তাঁরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিটি এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন মার্কিন সিনেটর ডিক বার্বিন। প্রধানমন্ত্রীর উদ্দেশে এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধ করুন। মোটাদাগে বলতে গেলে, সরকারের সমালোচকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার এবং বিচার বিভাগকে ব্যবহার করা বন্ধ করুন।’ 
সিনেটর ডিক বার্বিন ছাড়াও এই চিঠিতে স্বাক্ষর করেছেন সিনেটর টড ইয়ং, টিম কাইন, ড্যান সুলিভান, জেফ্রি এফ মার্কলে, অ্যাডওয়ার্ড জে মার্কি, জিন শাহিন, পিটার ওয়েলশ, শেরোড ব্রাউন, শেলডন হোয়াইটহাউস, রন ওয়াইডেন এবং কোরি এ বুকার। 

এই ১২ সিনেটরের স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে গত এক দশকের বেশি সময়ে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করতে যে অনিয়ম হয়েছে, তা ওয়াকিবহাল রয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিষয়টি সামনে এনেছে। এসব মামলার মধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলাও রয়েছে, যে মামলায় তাঁর ছয় মাস কারাদণ্ড হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। এই বিচারের গতি ও বারবার ফৌজদারি কার্যধারার ব্যবহারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক অপব্যবহারের লক্ষণ হিসেবে উল্লেখ করেছে খ্যাতনামা সংস্থাগুলো। এ ছাড়া বাংলাদেশে নাগরিক সমাজের সদস্যদের অনেকেও এমন হয়রানির শিকার হচ্ছেন। 

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ