হোম > জাতীয়

শেখ হাসিনাসহ সাবেক এমপি–মন্ত্রীদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত সরকারের এমপি, মন্ত্রী এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আলী রেজা সিদ্দিকী।

আলী রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘লাল পাসপোর্ট বাতিলের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী মহাপরিচালক বাতিলের ব্যাপারে ব্যবস্থা নেবেন।’ 

আলী রেজা সিদ্দিকী আরও বলেন, যোগ্যতা অনুযায়ী লাল পাসপোর্ট যাঁদের ছিল, তা বাতিল করার কাজ অফিশিয়ালি শুরু হয়েছে। তবে দেশে কতজন লাল পাসপোর্টধারী এর বিস্তারিত পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলতে পারবেন।

দেশে লাল পাসপোর্ট পাওয়ার যোগ্যতায় রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাঁদের স্বামী বা স্ত্রী। সেই সঙ্গে উচ্চ আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন।

উপজেলা পরিষদে কার্যালয়: এমপিদের খবরদারির সুযোগ উপজেলায়

নামজারিতে দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযানের দাবি সংসদে

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

সুপ্রিম কোর্টের সরকারি গাড়িতে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ

‘৯৯ শতাংশ পুলিশ সৎ’—আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

কুয়েতে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে না, করতে হবে নতুন আবেদন

১১ দিনের মাথায় ফের বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা

ভার্চুয়াল কোর্ট চান না​ আইনজীবীরা, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

লিবিয়ায় বাংলাদেশিদের বৈধকরণে সাধারণ ক্ষমার প্রস্তাব রাষ্ট্রদূতের