হোম > জাতীয়

দুদক কর্মকর্তা শরীফের অপসারণ: ১০ আইনজীবীর রিটের আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ এবং পাল্টাপাল্টি অভিযোগের স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। 

তবে শরীফের অপসারণের পক্ষে-বিপক্ষে আরও বক্তব্য থাকলে, তা আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে আদালতে দাখিল করতে বলা হয়েছে। 

এ ছাড়া কক্সবাজারে থাকার সময় ৩৩টি (২৫টি লিখিত আদেশে,৮টি মৌখিক আদেশে) ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে না দিতে অনুরোধপত্র দেওয়ার পর আইন অনুযায়ী শরীফ কমিশনে অনুমোদনের আবেদন করেছিলেন কিনা, তা আদালতকে জানাতে বলা হয়েছে। 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। 

শুনানিতে শিশির মনির বলেন, ‘এই আবেদনে দুদক ও শরীফ দুই পক্ষই বিবাদী। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই।’ 

দুদকের আইনজীবী বলেছেন, ‘এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। এখানে রাজনৈতিক কিছু নেই। আমি রাজনৈতিক কিছু বলব না। গলায় ছুরি লাগালেও বলব না।’ এ সময় তিনি তাঁর আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তিসহ সুপ্রিম কোর্টের ২৪টি রায় আদালতে দাখিল করেন। 

দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পাল্টাপাল্টি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। 

রিটকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। 

তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাঁকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন। যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়। 

বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় উন্নতি, সীমিত সংস্কারে উদ্বেগ: যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন

আধুনিক প্রযুক্তি ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান