হোম > জাতীয়

তৃতীয় ধাপে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে প্লাস–মাইনাস ৩৫ শতাংশ ভোট পড়েছে। ৩৫ শতাংশের কমও হতে পারে আবার বেশিও হতে পারে। সঠিক তথ্য জানাতে আরও সময় লাগবে।’ 
সিইসি আরও বলেন, ভোট কারচুপির অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। 

অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন সিইসি।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

নামের মিলে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ভূমির নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ

‘সাক্ষীরা বলেন তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি’—ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর