হোম > জাতীয়

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­

শেখ হাসিনা। ছবি: জাতিসংঘের সৌজন্যে

জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে যাচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিস থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন:

ইন্টারপোলের রেড নোটিশে কী হয়

ইন্টারপোলের রেড নোটিশ: তালিকায় বাংলাদেশের যেসব শীর্ষ অপরাধীরা

তিন জেলায় নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, বছরে মোট উৎপাদনের লক্ষ্য ২৭ লাখ টন

সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তসরকারি রেল বৈঠকে প্রস্তাব: বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির