হোম > জাতীয়

সম্মাননা পাচ্ছেন ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সম্মাননা পাচ্ছেন ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধা। আগামীকাল মঙ্গলবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হবে। 

কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে মূল অনুষ্ঠান। একই সময়ে সব জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হবে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হবে বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের এই প্রথম জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 
 
এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গঠিত সমন্বয় উপকমিটি নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে। সম্মাননা প্রাপ্ত সব নারী বীর মুক্তিযোদ্ধার স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেওয়া হবে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পর্যায়ে যথাযথভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি উদ্‌যাপনের লক্ষ্যে সব জেলা প্রশাসক ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন। জেলা প্রশাসকেরা তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট জেলার নারী বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেবেন।

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২: যাত্রী কল্যাণ সমিতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী