হোম > জাতীয়

ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ল ২৭%

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়ায় দূরপাল্লা ও মহানগরীতে বাস ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে এক টাকা ৮০ পয়সা। যা আগে ছিল এক টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা। যা আগে ছিল এক টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬.৫ শতাংশ।
 
আজ রোববার (৭ নভেম্বর) বিকেল পাঁচটায় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন এই ভাড়া সিএনজিচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 

তিনি আরও জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

আরও পড়ুন:

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন