হোম > জাতীয়

বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে নিরাপদ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের অংশ হিসেবে টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে ৩১ মে পর্যন্ত পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পরিবর্তিত ফ্লাইট সূচি:

ঢাকা-টরন্টো ফ্লাইট (বিজি ৩০৫ / ৩০৬)

ঢাকা থেকে প্রস্থানের সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। আগে ০৩: ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যেত, এখন তা ০৩: ০০ মিনিটে ছেড়ে যাবে। তবে টরন্টো থেকে ফ্লাইটের প্রস্থান সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২)

ঢাকা থেকে লন্ডনগামী ফ্লাইটের প্রস্থান সময় ৪০ মিনিট আগানো হয়েছে। আগে ফ্লাইট ছাড়ত ০৭: ৪০ মিনিটে, এখন তা ০৭: ০০ মিনিটে ছাড়বে।

বিশেষত বৃহস্পতিবারের জন্য ঢাকা থেকে লন্ডনগামী ফ্লাইটের প্রস্থান সময় ০৮: ৫০ মিনিটের পরিবর্তে ০৮: ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-রোম ফ্লাইট (বিজি ৩৫৫/৩৫৬)

ঢাকা থেকে রোমগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনে ১১: ৩০ মিনিটের পরিবর্তে এখন ১০: ৪৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। তবে রোম থেকে ফ্লাইটের প্রস্থান সময় অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের প্রতি অনুরোধ করেছে, তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক-ইন কাউন্টারে রিপোর্ট করেন। এ ছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি দিক খতিয়ে দেখছে সরকার

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

বিদেশে বসেই সম্পদ হস্তান্তরের তৎপরতা আওয়ামীসংশ্লিষ্টদের

নদী-খালে কোরবানি পশুর চামড়া

হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন মারা গেছেন

মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ

আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান