হোম > জাতীয়

বিএনপির আইনজীবীদের আদালত বর্জন: ফখরুলের জামিন নিয়ে শুনানি পেছাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টে বিএনপি দলীয় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনসংক্রান্ত রুল শুনানি পেছাল। আজ বুধবার তাঁর পক্ষের আইনজীবীর সময়ের আবেদনে সাড়া দিয়ে শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেন আদালত। 

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই রুল শুনানির জন্য আগামী সপ্তাহ ধার্য করেন। বিএনপিপন্থী আইনজীবী ওয়ালিউর রহমান তাঁদের দলের সিনিয়র আইনজীবীদের ব্যস্ততার কারণ দেখিয়ে এক সপ্তাহ সময়ের আবেদন করেন। 

গত ১ থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। ফলে বিএনপির সিনিয়র আইনজীবীরা ফখরুলের জামিন শুনানিতে যাননি। 

গত ১৭ ডিসেম্বর রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। তারও আগে গত ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 
 
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। পরদিন গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আদালতে নিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব। 

এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা এই মামলায় নিম্ন আদালতে দুই দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন ফখরুল।

প্রথম অধিবেশন পর্যালোচনা: সহযোগিতা-বিরোধিতার মিলমিশের সংসদ

অপরাধীরা বেপরোয়া, পুলিশে অস্বস্তি অভিযান নিয়ে

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অপতথ্য মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান

নতুন ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ডিসিদের কাজের আহ্বান রাষ্ট্রপতির

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোয় সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

শেষ হলো জাতীয় পিঠা উৎসব