হোম > জাতীয়

জনগণের আস্থার মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী জহির

উত্তরা বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে।’

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনে আমরা অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দল জুলুম-নির্যাতনে বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘ভিন্নমতের মানুষের অবজ্ঞার পরিণতি ভালো হয় না। ভিন্নমতের মানুষদের অবজ্ঞা করলে কী হয়, তার নজির কিন্তু আপনারা ৫ আগস্টে দেখেছেন।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া