হোম > জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত, সদস্যসচিব আরিফ

ঢাবি প্রতিনিধি

চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

সারজিস বলেন, ‘ভুয়া সমন্বয়কের নামে অপকর্ম রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। আমাদের মধ্য থেকেও যারা এ ধরনের অপকর্ম করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই কমিটি পুনর্গঠন প্রয়োজন। অনেক কাজ রয়েছে, যা বাস্তবায়নে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দিতে হবে।’

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে