হোম > জাতীয়

জাপান থেকে প্রায় ৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকার পথে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের বৈশ্বিক টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এখন ঢাকার পথে। আগামীকাল শনিবার এসব টিকা ঢাকায় পৌঁছাবে। জাপানে বাংলাদেশ দূতাবাস ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। 

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, চতুর্থ চালানে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপানি অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা দিয়েছে। নারিতা বিমানবন্দর থেকে ফ্লাইটটি স্থানীয় সময় ৯টা ৪৩ মিনিটে ছেড়ে গেছে। অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইটে রওনা দিলেও করোনার টিকা ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে ২১ আগস্ট ঢাকা পৌঁছাবে। 

এর মাধ্যমে এখন পর্যন্ত কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ২৪ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ। আর বাংলাদেশকে ৩০ লাখের বেশি টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। 

ঢাকার পথে টিকা রওনা দেওয়ার সময় বিমানবন্দরে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, শ্রম কাউন্সিলর মো. জাকির হোসেন এবং প্রথম সচিব (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার