হোম > জাতীয়

লঞ্চমালিক ও বিআইডব্লিউটিএর বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্মঘটের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার বিকেল ৪টায় মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন।  

গতকাল শনিবার সকাল থেকে কেরোসিন, ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টার্মিনাল থেকে লঞ্চ সরিয়ে নেন মালিকেরা।

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন