হোম > জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা চাইল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে দেশটি। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে এ কথা জানান ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।

ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।’

প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’

সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

এর আগে আজ রোববার সকালে সীমান্ত পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে কথা বলবে।

উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার স্থলসীমান্তের মধ্যে ভারত ৩ হাজার ২৭১ কিলোমিটার দীর্ঘ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে। ৮৭৫ কিলোমিটার বেড়া দেওয়া বাকি আছে।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা