হোম > জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনায় সাত সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রায় তিন বছর পর নতুন করে এই কমিটি গঠন করা হলো। বর্তমানে ২০২২ সালের দর তফসিল অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। সদস্য হিসেবে থাকবেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দর তফসিলের আইটেমগুলোর দর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাই করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার