হোম > জাতীয়

বিসিএসসহ পিএসসির সব পরীক্ষায় নিতে হবে টিকা সনদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সার্টিফিকেট/প্রমাণপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

এতে বলা হয়েছে,  করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারিকৃত ২১ জানুয়ারি তারিখের ১৪১ নম্বর পত্র অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যে কোন পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা গ্রহণপূর্বক এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

সৌদি আরবের কারাগারে ৭৫০০ বাংলাদেশি: শামা ওবায়েদ

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে, সন্ধ্যা পর্যন্ত মামলা নেই

দক্ষিণ কোরিয়ার খাদ্য কারখানায় বাংলাদেশিদের কাজের সুযোগ