হোম > জাতীয়

ঢাকায় পৌঁছেছে চীনের ৫৪ লাখ টিকা

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

চীনের সঙ্গে করা সাড়ে সাত কোটি টিকা চুক্তির আরও ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টিকাগুলো দেশে এসে পৌঁছে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিউটি অফিসার ইন্সপেক্টর জহিরুল ইসলাম। তিনি জানান, রাত ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ টিকাগুলো নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান চুক্তির ৫৪ লাখ টিকা দেশে আসছে বলে জানান। 

দেশটি থেকে চুক্তির এ পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ এসেছে। পাশাপাশি উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ এবং উপহার হিসেবে ২১ লাখ টিকা দিয়েছে চীন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। 

চীন ছাড়াও ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা এসেছে। 

গত বৃহস্পতিবার পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন। 

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম