হোম > জাতীয়

নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। 

আজ মঙ্গলবার বিকেলে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন ঘিরে যে উৎসব শুরু হয়েছে সেখানে নাশকতা করবে এটা কেউ চায় না। যে দলটির বিষয়ে নাশকতার কথা বলা হচ্ছে সে দলটি সুনিশ্চিত নির্বাচনে পরাজয় হবে বলেই ভিন্ন পথ বেছে নিয়েছে। সুন্দর নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা একটি অগণতান্ত্রিক উপায়ে এসব (নাশকতা) করছে বলেও উল্লেখ করেন তিনি। 

২০১৪ সালে তারা ৯০ দিন বিরামহীন নাশকতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আগুনে পুড়িয়ে শুধু মানুষকে হত্যা করেনি,পশুও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

সংসদে জুলাই হত্যার বিচার চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম

৩১ চা-বাগান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

বিশ্বের দরবারে দেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গত অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: সংসদে মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সভাপতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

জামায়াত-সমর্থক ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ