হোম > জাতীয়

ভারত থেকে এল আরও ৪০টি অ্যাম্বুলেন্স

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।  ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬-২৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে, তিনি স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। নতুন করে  ৪০টি অ্যাম্বুলেন্স এখন বেনাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো আগামীকাল বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। 

এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশে  প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন করে।

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সৌদিতে কার্যক্রম সীমিত, ভোগান্তিতে ১৫৩টি ফ্লাইটের ২২ হাজারের বেশি যাত্রী

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

সড়ক দুর্ঘটনা কমাতে মালিক-প্রশাসনসহ সবার দায়িত্ব নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

‎সড়ক দুর্ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই কারও: সড়কমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা