হোম > জাতীয়

রাফসানের ড্রিংকস ‘ব্লু’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর জরিমানার এ আদেশ দেন। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে কোমল পানীয় ব্লুর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তাঁরা আর করবেন না বলে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।

আদালত সূত্রে জানা গেছে, আদালত আদেশ দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান দ্য ছোট ভাই। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি আদালত ত্যাগ করেন।

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর। ওই সময় দেখা যায়, ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে লিচু ও তরমুজের ফ্লেভারে পানীয় তৈরি করা হয়। তখন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিশুদ্ধ খাদ্য আইনে মামলা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে র‍্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে: র‍্যাব মহাপরিচালক

‘জুলাই সনদ না মানলে দেশ সংকটে পড়বে’

জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

অভিযোগ অনুসন্ধানে রেকর্ড দুদকের

৪০ হাজার লিটার তেল জব্দ, জরিমানা-মামলা