হোম > জাতীয়

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

আজই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্র আরও জানিয়েছে, এই মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে তদন্তে।

আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এরা হলেন— এসআই আমীর হোসন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।

গত ৯ এপ্রিল প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। এই মামলায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হেলমেট বাহিনীও আছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ হয়েছে। আরও যাচাই-বাছাই চলছে।

৪ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও কায়েম সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গণপরিবহনের গতিবিধি নজরদারি করতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং