হোম > জাতীয়

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী 

বাসস

নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই পদক প্রদান করেন তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মধ্যে পদক হস্তান্তর করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিজয়ীরা হচ্ছেন—নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।

উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, থাকবে না দলীয় প্রতীক: সিইসি

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

ফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিলুপ্ত নয়, আরও সক্রিয় করা হচ্ছে র‍্যাবকে

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ