হোম > জাতীয়

সারা দেশের ভিক্ষুকদের ডেটাবেইস তৈরি করবে সরকার: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের ভিক্ষুকদের ডেটাবেইস তৈরির পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে।
 
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দীপু মনি বলেন, ঢাকা শহরে জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল এরূপ ঠিকানাবিহীন কত লোক বসবাস করে, তার সঠিক পরিসংখ্যান নেই। নদীভাঙন, অতিদরিদ্র, রোগব্যাধি, অশিক্ষা প্রভৃতি কারণে কিছু লোক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছে, যাদের প্রকৃতপক্ষে সাহায্যের দরকার আছে। তবে কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে। পাশাপাশি কিছু দুষ্টচক্র স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। 

নোয়াখালী-৩ আসনের সরকারদলীয় এমপি মামুনুর রশীদ কিরণের প্রশ্নে জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার অনুমোদনহীন বাড়িসমূহের হালনাগাদ তালিকা তৈরি করা হয়নি। অনুমোদনবিহীন ও ব্যত্যয়কৃত ভবনের হালনাগাদ তালিকা তৈরির কার্যক্রম চলমান আছে।

নারী বিষয়ক ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মন্ত্রী জাহিদ

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ ‘এখনো পাকিস্তান থাকত’: স্পিকার

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ, কী থাকছে এতে

গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে তুললেন সেলফি

ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোবাইল ফোনসেট নিবন্ধন: চালুর ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি এনইআইআর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রূপপুরে দুই মাস ধরে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা

পাহাড়ধসে প্রতিবছর গড়ে ২৫ জনের মৃত্যু, কারণ অজানা নয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ: তথ্য মন্ত্রণালয়

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ