হোম > জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি, সময় পেল ৭ দিন

অনলাইন ডেস্ক, ঢাকা 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সদস্য নির্ধারণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেককে অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার হতে হবে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্বাচিত প্রতিনিধিকে সদস্যসচিব করার আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়—বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো: আহ্বায়ক-মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীম।

অফিস আদেশে বলা হয়েছে—জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হবেন।

অফিস আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়— (ক) সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন; (খ) অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদ্ঘাটন; (গ) এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ।

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

ইউরোস্ট্যাটের আগস্ট প্রতিবেদন: উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

‎সড়ক নিরাপত্তা: নিরীক্ষা থাকলেও নেই বাস্তবায়নের তদারকি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘রেল-নৌপথ সংকুচিত করে সড়কনির্ভরতা বৃদ্ধিতে বেড়েছে দুর্ঘটনা’

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার