হোম > জাতীয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, আবদুর রশীদ এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম। তিনি আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদের একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। 

তবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশফাক আখতার বলেন, আমরাও শুনেছি তিনি সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে দেননি। সম্ভবত মেইল করেছেন।

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ড

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-সিঙ্গাপুর

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল

অনিয়মে সার ডিলারশিপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা: কৃষিমন্ত্রী

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত

বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ

শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী