হোম > জাতীয়

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদের খোঁজে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ সোমবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন

দুদক সূত্রে জানা যায়, সম্প্রতি গণমাধ্যমে বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের বিষয়ে সম্মত হয় দুদক। 

এদিকে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্লট, ফ্ল্যাট গাড়িসহ নানা সম্পদ থাকার অভিযোগ নিয়ে গতকাল রোববার দুদকে অভিযোগ করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। লিখিত অভিযোগে তিনি বলেন, বেনজীর আহমেদের যে বৈধ আয় তার চেয়ে পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ বেশি। ফলে তাঁর চাকরি থাকাকালে এসব সম্পদ গড়েছেন বলে মনে করা যায়। 

এর আগে শনিবার (২০ এপ্রিল) পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি অবৈধ সম্পদ নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার দালিলিক প্রমাণ দিতে পারলে প্রমাণদাতাকে সেই সম্পদ বিনা মূল্যে দিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

আরও পড়ুন:

অর্ধলক্ষ কনস্টেবল: বড় অংশের আ.লীগ সম্পৃক্ততা, ব্যবস্থার ধরন নিয়ে দোটানা

সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ