হোম > জাতীয়

বাড়ি-আঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের ক্ষতিপূরণ ও দায়ীদের চিহ্নিত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সেই সঙ্গে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাওয়া হয়েছে আবেদনে। 

রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। 

আবেদনে শিশু সাফকাত সামির (১১), রিয়া গোপ (৬), আব্দুল আহাদ (৪) নাইমা সুলতানার (১৫) নাম উল্লেখ করে তাদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশুদের নিহত হওয়ার সংবাদ যুক্ত করে আজ বুধবার জনস্বার্থে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। 

তৈমুর বলেন, ‘চারজনের নাম উল্লেখ করলেও সম্পূরক আবেদনে আরও শিশুর নাম যুক্ত করব।’ 

তিনি আরও বলেন, ‘যারা ঘরে ছিল, বাড়ির ছাদে বা আশপাশে খেলতে গিয়েছিল, তারা কেন মৃত্যুবরণ করল। কাদের গুলিতে মৃত্যুবরণ করল, তাদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন চেয়েছি।’

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছে ইউএনডিপি প্রতিনিধিদল

স্থানীয় সরকার নির্বাচন: বিধি চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর মত নেবে ইসি

‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এগিয়ে চলছে রূপপুর, প্রস্তুত হচ্ছে সঞ্চালন লাইন

১০০ দিনে ৬০৫ খুনের পরিসংখ্যান উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন পুলিশের

আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-রাশিয়া

সেই হিটু শেখের মৃত্যুদণ্ডের পেপারবুক প্রস্তুত

ফ্যাসিস্ট ঠিকাদার ঠেকাতে আইন পর্যালোচনা করবে সরকার: সংসদে মির্জা ফখরুল

জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি নিয়ে সংসদে যা বললেন প্রতিমন্ত্রী