হোম > জাতীয়

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে সহায়তা দেবে স্মৃতি ফাউন্ডেশন

ঢাবি প্রতিনিধি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ফাইল ছবি

আগামীকাল শনিবার থেকে প্রতি সপ্তাহে ছাত্র আন্দোলনে শহীদ ২০০ পরিবারকে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সারজিস। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে বলে জানানো হয়।

সারজিস বলেন, আগামীকাল (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঢাকা থেকে আপাতত এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।

হতাহতের পরিসংখ্যান সম্পর্কে সারজিস বলেন, অনানুষ্ঠানিকভাবে ২৪ হাজার আহতের তালিকা রয়েছে এবং নিহত ১ হাজার ৬০০–এর বেশি। যাচাই করা হচ্ছে বারবার। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে, তাদের মাধ্যমে ডিল করা হবে।

প্রত্যেক শহীদ পরিবারকে পাঁচ লাখ ও আহতদের এক লাখ করে টাকা দেওয়া হবে। এ ছাড়া সহায়তার ক্ষেত্রে বড় তহবিলগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে বলে জানান সারজিস।

স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ চলতি মাসেই: জাহেদ উর রহমান

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

মানিকগঞ্জে সেনাবাহিনীর মহড়ায় অনির্ধারিত সফর, সেনাদের রান্না খাবার খেলেন প্রধানমন্ত্রী

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অতুল খারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ