হোম > জাতীয়

মন্ত্রী না হয়েও মন্ত্রীপাড়ার বাংলোয় গোলাপ, বরাদ্দ বাতিল করল গণপূর্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে মন্ত্রীপাড়ায় একটি বাংলো বরাদ্দ পেয়েছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ। তবে ২০১৮ সালের পর থেকে সেই পদে না থাকলেও বাংলোটি তিনি ছাড়েননি। অবশেষে সেই বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা সরকারি আবাসন পরিদপ্তর।

সরকারি আবাসন পরিদপ্তর ১৫ ফেব্রুয়ারি বাংলোটির বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। বাংলোটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের দিনই গোলাপকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরদিন ১৬ ফেব্রুয়ারি বাংলোটি থেকে নিজের মালামাল ও আসবাব সরিয়ে নেওয়া শুরু করেন তিনি।

মন্ত্রী না হয়েও মন্ত্রীপাড়ার বাংলোয় গোলাপের বসবাস করা নিয়ে ১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নতুন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নজরে আসে। তিনি গণমাধ্যমকে বলেন, তাঁর দ্বারা নিয়মের বাইরে কোনো কাজ হবে না।

রাজধানীর মিন্টো রোড মন্ত্রীপাড়া বলে পরিচিত। সেখানকার দোতলা বাংলোগুলোয় মন্ত্রীরা বসবাস করেন। সেখানকার ৪২ নম্বর বাংলোয় থাকছিলেন গোলাপ। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে বরাদ্দ পাওয়ার পর বাংলোটিতে তিনি উঠেছিলেন ২০১৬ সালে। ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই। কিন্তু এরপরও তিনি বাংলোটি ছাড়েননি।

‘সংস্কার’ যা হওয়ার হয়েছে, এখন হবে ‘সংশোধন’: চিফ হুইপ

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ আসছে মধ্যরাতে

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী