হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

সাবেক এমপি মনিরুলসহ চারজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার তাঁদের হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ছাড়া অপর তিন আসামি হলেন—যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

আবুল হাসানকে ট্রাইব্যুনালের অন্য মামলায় আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। আর অপর তিন আসামিও বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি