হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণকালে কাপড় কোথায় এবং কীভাবে ধোবেন

ফিচার ডেস্ক

ভ্রমণের সময় ব্যাগের ওজন কমাতে কম পোশাক নিয়ে যাওয়া এবং তা সঠিক নিয়মে ধুয়ে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। ভ্রমণ পথে কাপড় ধোয়ার জন্য প্রধানত সিঙ্ক ও বাথটাব ব্যবহার করতে পারেন। তবে তার জন্য কিছু কৌশল মেনে চলা ভালো।

  • সিঙ্কে ধোয়ার পদ্ধতি: প্রথমে সিঙ্কের পানি নিষ্কাশন পাইপ বন্ধ করে পানি জমিয়ে নিন। তারপর পোশাক অনুযায়ী সঠিক তাপমাত্রার পানিতে ডিটারজেন্ট মিশিয়ে হালকা নেড়ে নিন। এখানে একসঙ্গে অনেক কাপড় ধোবেন না। তারপর হাত দিয়ে ভালোভাবে রগড়ে সাবানের বুদ্‌বুদ না যাওয়া পর্যন্ত পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এরপর হালকা নিংড়ে এমন জায়গায় শুকাতে দিন, যেন নিচে পানি পড়ে কেউ পিছলে না যায়। দ্রুততম সময়ে শুকাতে কাপড়টি শুকনো তোয়ালে দিয়ে পেঁচিয়ে বাড়তি পানি চেপে বের করে নেওয়া যেতে পারে।
  • বাথটাব বা শাওয়ারে ধোয়ার পদ্ধতি: বেশি কাপড় ধোয়ার ক্ষেত্রে এটি উপযোগী। তবে ব্যবহারের আগে ব্লিচমুক্ত পরিষ্কারক দিয়ে টাব ধুয়ে নেওয়া জরুরি। পানির অপচয় এড়াতে অল্প পানি ব্যবহার করুন। কাজটি দ্রুত করতে টাব সাবান দিয়ে ধোয়ার স্থান এবং সিঙ্ক পরিষ্কার পানিতে ধোয়ার জায়গা হিসেবে ব্যবহার করে অ্যাসেম্বলি লাইনের মতো কাজ করা যায়।
  • ডিটারজেন্ট নির্বাচন: ভ্রমণে বহন করার জন্য পরিবেশবান্ধব ডিটারজেন্ট শিট কিংবা ডিটারজেন্ট পড বেশ সুবিধাজনক ও হালকা।
  • জরুরি সতর্কতা: হোটেলে লন্ড্রি সুবিধা আছে কি না এবং তা ব্যবহারের নিয়ম আগেই জেনে নিন।

জেন-জি ও মিলেনিয়ালদের স্বপ্নপুরী সিউল

একা ভ্রমণ উপভোগের সহজ উপায়

‘মজার ছবি’ তুলতে গিয়ে মাঝপথে কোমর ভাঙলেন সাইকেলে বিশ্বভ্রমণকারী

যেসব প্রশ্ন অমীমাংসিত রেখেই বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার চিরবিদায়

গোলাপি বালুচর থেকে তারার সাগর: এশিয়ার সেরা ১০ সৈকত

শ্রাবণে ঘুরে আসুন নিকলী-মিঠামইন হাওর

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে মুসলিম পর্যটন বাজার

ফিলিপাইনের সিকিহোর দ্বীপে

লোহিতসাগরের বুকে রূপকথার এক রাজ্য

বিদেশ ভ্রমণ ঝুঁকিমুক্ত করার শেষ প্রস্তুতি