হোম > জীবনধারা > রূপবটিকা

ফেয়ার পলিশের চেয়ে ওয়াক্স নিরাপদ

শারমিন কচি 

শারমিন কচি

প্রশ্ন: প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে। তাই বারবার মুখ ধুতে হচ্ছে। ময়শ্চারাইজার ব্যবহারের পর ত্বক আরও ঘামছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে ত্বক খুব শুষ্ক হয়ে মসৃণতা হারাচ্ছে। কোনো সহজ সমাধান আছে কি?

তুলসী বড়ুয়া, ঢাকা

উত্তর: এই ঋতুতে গ্লিসারিন ব্যবহার করলে আরাম পাবেন। গ্লিসারিন ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও হাইড্রেট। অন্যদিকে গোলাপজল আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে। ১ চা-চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। মুখ ও শরীরের ময়শ্চারাইজার হিসেবে এই মিশ্রণ আপনি ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: আমার থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি। মুখ ও সারা শরীরে লোম অনেক বেড়ে গেছে। মুখে গজানো কালো কালো লোম দেখা যায়। ফেয়ার পলিশে তেমন কোনো উপকার মিলছে না। এর সমাধানে কী করা যায়?

সোমা আক্তার, সিলেট

উত্তর: ফেয়ার পলিশ বা ব্লিচ যত কম ব্যবহার করা যায়, ততই ভালো। এতে সমস্যা হতে পারে। এই প্যাকের ঘ্রাণ ক্ষতিকর। সে ক্ষেত্রে ওয়াক্স করিয়ে নেওয়া নিরাপদ। তবে আগে জেনে নিতে হবে আপনার থ্রেডিং এবং ওয়াক্সিংয়ে অ্যালার্জি রয়েছে কি না।

প্রশ্ন: প্রতিদিন শ্যাম্পু করায় চুল খুব শুষ্ক হয়ে যাচ্ছে। চুলের নিচের অংশ শক্ত হয়ে গেছে। সপ্তাহে দুই দিন তেল দিচ্ছি। ঠান্ডার সমস্যা থাকার কারণে চুলে প্যাক লাগাতে পারছি না। কীভাবে চুল মসৃণ হতে পারে?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: চুলে শুধু তেল ম্যাসাজ না করে তাতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন। এই ঋতুতে অবশ্যই মাসে দুই দিন ভালো স্যালনে গিয়ে চুলে উইথ স্টিম প্রোটিন ট্রিটমেন্ট নিতে হবে। এ ছাড়া ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টও নিতে পারেন। এর বাইরে আপনাকে প্রতিদিন চুলে কন্ডিশনার অথবা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। চুলে সেরাম ব্যবহার করলেও চুল নমনীয় হয়ে উঠবে। এ ছাড়া ভিটামিন ই সম্পূরক খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা অনেকটা কমে যেতে পারে।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়

ঘুমের সময় চুল পড়া কমাবে যে ৭টি অভ্যাস