হোম > জীবনধারা > রূপবটিকা

আমের মৌসুমে ত্বক সুন্দর রাখার উপায়

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

খাওয়া হোক বা বাহ্যিকভাবে ব্যবহার করা হোক, ত্বকের জন্য আমের উপকারিতা আসে এর ফ্রি র‍্যাডিক্যাল প্রতিরোধ, কোলাজেন বৃদ্ধি এবং ত্বকের সামগ্রিক গঠন উন্নত করার ক্ষমতা থেকে। এ ছাড়া পাকা আম ত্বকের যেসব উপকার করে সেগুলো হলো—

প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়

আম ভিটামিন সি ও বিটা ক্যারোটিনে ভরপুর, যা ত্বকের উজ্জ্বলতা এবং দীপ্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি ত্বক মেরামত, ত্বকের রং উন্নত করেসহ নিস্তেজ ভাব কমাতে সাহায্য করে। অন্যদিকে বিটা ক্যারোটিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বক পরিবেশগত বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করে। আমের মৌসুমে নিয়মিত এই ফল খেলে বা ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ক্লান্ত ও নিষ্প্রভ ত্বক পুনরুজ্জীবিত হয়ে ওঠে।

ত্বককে গভীরভাবে আর্দ্র করে

আমে পানির পরিমাণ অনেক বেশি। পাশাপাশি এতে রয়েছে প্রাকৃতিক তেল, যা ত্বকে গভীরভাবে পুষ্টি জোগায়। এটি বিশেষ করে শুষ্ক, রুক্ষ বা খসখসে ত্বকে উপকারী। এটি আর্দ্রতা ধরে রাখতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া ত্বক নরম, কোমল ও মসৃণ রাখে। নিয়মিত ব্যবহারে আম ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে, ত্বক আরও কোমল ও আরামদায়ক করে তোলে, বিশেষ করে শুষ্ক বা প্রতিকূল আবহাওয়ায়।

ছবি: পেক্সেলস

বার্ধক্যের লক্ষণ বিলম্বিত করে

আম ভিটামিন এ এবং ই-এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা অকালবার্ধক্যের জন্য দায়ী ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধে সহায়ক। এই পুষ্টি উপাদানগুলো ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে। ফলে এটি সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং অকালে ঝুলে যাওয়া ভাব কমাতে সাহায্য করে। আম ত্বকের কোষ গভীর স্তরে সুরক্ষা ও পুষ্টি প্রদানের মাধ্যমে ত্বক আরও দৃঢ়, মসৃণ এবং তারুণ্যময় করে তোলে।

ত্বক পরিষ্কারে সাহায্য করে

আমের মৃদু ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে, যা খাওয়ার ফলে ত্বক ভেতর থেকে এবং প্রয়োগের ফলে উপরিভাগ থেকে পরিষ্কার করে। এটি রোমকূপ বন্ধ হওয়া কমাতে সহায়ক, যা ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ছোটখাটো ব্রণের একটি সাধারণ কারণ। আম রোমকূপ পরিষ্কার রাখে। এটি অতিরিক্ত তেল জমা হওয়া কমাতেও সাহায্য করে, যা প্রায়শই ব্রণের সমস্যার কারণ হয়।

কোলাজেন ও স্থিতিস্থাপকতা বাড়ায়

আম ভিটামিন সি-এর একটি ভালো উৎস, যা ত্বকে কোলাজেন সংশ্লেষণের জন্য অপরিহার্য। কোলাজেন একটি প্রোটিন, যা ত্বকের দৃঢ়তা, স্থিতিস্থাপকতা এবং শক্তি বজায় রাখে। পর্যাপ্ত কোলাজেন উৎপাদনের ফলে ত্বক দীর্ঘ সময়ের জন্য টানটান, মসৃণ এবং তারুণ্যময় থাকে। নিয়মিত আম খেলে বা বাহ্যিকভাবে ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক মেরামতপ্রক্রিয়া সচল থাকে, স্থিতিস্থাপকতা উন্নত হয় এবং ত্বক ঝুলে যাওয়া বা সূক্ষ্ম রেখার অকাল উপস্থিতি কমায়।

ছবি: পেক্সেলস

ব্রণ ও প্রদাহ কমায়

আম ত্বকে প্রয়োজনীয় ভিটামিন দিয়ে পুষ্টি জোগায়, যা এর নিষ্প্রভ ভাব দূর করে এবং ভেতর থেকে আসা এক স্বাভাবিক স্বাস্থ্যকর ও উজ্জ্বল আভা ফিরিয়ে আনে। এটি ত্বকের সজীবতা বাড়ায়, ফলে ক্লান্ত ও অবসাদগ্রস্ত ত্বক আরও প্রাণবন্ত এবং উজ্জ্বল দেখায়।

আম দিয়ে ফেসপ্যাক তৈরি

গ্লো ফেস প্যাক

২ টেবিল চামচ পাকা আমের পাল্প, ১ টেবিল চামচ মধু, ১ চা-চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যান্টি-এজিং ফেস প্যাক

২ টেবিল চামচ আমের পাল্প, ১ চা-চামচ বাদাম তেল, ১ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের নিষ্প্রভতা কমায় এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

অ্যাকনে কন্ট্রোল ফেস প্যাক

২ টেবিল চামচ আমের পাল্প, ১ চা-চামচ হলুদ, ১ টেবিল চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন, মুখে লাগান এবং ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন। ত্বকের তেল, ব্রণ এবং বন্ধ রোমকূপ কমাতে সাহায্য করবে এই প্যাক।

হাইড্রেটিং ফেস প্যাক

২ টেবিল চামচ আমের পাল্প, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা-চামচ নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় এবং ত্বকে প্রশান্তি দেয়।

সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য

প্রাকৃতিক উজ্জ্বল আভা পেতে তুর্কি নারীরা যেভাবে ত্বকের যত্ন নেন

বিশ্বকাপে খেলছে ক্লিওপেট্রার দেশ মিসর, জেনে নিন প্রাচীন মিসরীয়দের রূপচর্চার গল্প

বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল? জেনে নিন কোন ধরনের হেয়ার প্যাকে পাবেন উপকার

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চিয়া বীজ ভেজানো পানি পানসহ আরও যা করেন ম্রুণাল ঠাকুর

জেনে নিন পূজা হেগড়ের রূপ রুটিন

হাতের ত্বকের যত্নে যা করবেন

ফেয়ার পলিশের চেয়ে ওয়াক্স নিরাপদ

মেকআপ গলে যায়? জেনে নিন ‘সোয়েট-প্রুফ’ ফাউন্ডেশন ব্যবহারের কৌশল

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবে শসা