ফিচার ডেস্ক
শিশু জুস খেতে পছন্দ করে? বাইরের জুস না দিয়ে মৌসুমি ফল আম দিয়েই তৈরি করে দিন স্বাস্থ্যকর জুস। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
পাকা আম ৪টা, লাল চিনি ২ টেবিল চামচ, তরল দুধ ২ কাপ, আইস কিউব প্রয়োজন মতো।
পাকা আমের খোসা ফেলে আমকে ভালো করে চটকে নিন। এবার ব্লেন্ডারের জারে আমের ক্বাথ, তরল দুধ, লাল চিনি একসঙ্গে পেস্ট করে গ্লাসে ঢালুন। এবার আইস কিউব দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল পাকা আমের জুস।