হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে রাখুন নতুন ৩ খাবার, জেনে নিন রেসিপি

ফিচার ডেস্ক, ঢাকা 

ইফতার আয়োজন। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

এই রেসিপিগুলো বিখ্যাত রন্ধশিল্পী ইউমনা জাওয়াদের। এগুলো নেওয়া হয়েছে ফিলগুড ফুডি ডট নেট থেকে। ইউমনা একজন উদ্যোক্তা, সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবক এবং রেসিপি ডেভেলপার। তিনি জনপ্রিয় ফিলগুড ফুডি ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন স্নাতক ইউমনা। তাঁর তৈরি খাবার এখন ট্রেন্ডি।

এগ বাইটস

এগ বাইটস। ছবি: সংগৃহীত

এই চিজি ডিমের সাদা অংশের বাইটস লাল বেল পেপার, পালংশাক ও কটেজ চিজ দিয়ে তৈরি। এটি প্রোটিন সমৃদ্ধ খাবার।

উপকরণ

ডিমের সাদা অংশ ১৬ আউন্স, আধা কাপ মোজারেল্লা চিজ কুচি, আধা কাপ হোল মিল্ক কটেজ চিজ, এক কাপের ৪ ভাগের ১ ভাগ ফেটা চিজ কুচি, একই পরিমাণ লাল বেল পেপার কুচি করে কাটা, সমপরিমাণ কুচি কুচি করে কাটা পালংশাক, লবণ ও মরিচ স্বাদমতো, রান্নার স্প্রে এবং গরম পানি।

প্রণালি

ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। একটি সিলিকন ১২-কাপ মাফিন ট্রে বেকিং শিটের ওপর রাখুন এবং নন-স্টিক স্প্রে দিয়ে ভালোভাবে প্রলেপ দিন। এরপর ব্লেন্ডারে ডিমের সাদা অংশ, মোজারেল্লা চিজ, কটেজ চিজ এবং ফেটা চিজ দিয়ে ফেনা ওঠা পর্যন্ত মসৃণভাবে ব্লেন্ড করুন। তারপর প্রতিটি সিলিকন কাপে লাল পেপার এবং পালংশাক সমান ভাগ করে দিন। তার ওপর ডিমের মিশ্রণ ঢালুন। লবণ ও মরিচ দিয়ে স্বাদ অনুযায়ী সিজন করুন। বেকিং শিট ওভেনের মাঝের র‌্যাকে রাখুন। কাপগুলো অর্ধেক পানি দিয়ে ঢেকে দিন। এবার ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। ওপরের অংশ শক্ত হয়ে গেলে ৫ মিনিট ঠান্ডা হতে দিন। তারপর সিলিকন মোল্ড থেকে সাবধানে বের করুন।

এটি ডিম দিয়ে তৈরি খাবার হলেও এতে প্রোটিন বাড়াতে রান্না করা যেকোনো মাংস কুচি কুচি করে যোগ করতে পারেন। এ ছাড়া এই রেসিপিতে চাইলে আপনি পানি বেশি থাকে, তেমন সবজিও কুচি করে ব্যবহার করতে পারেন। এটি গার্নিশের জন্য তাজা ধনেপাতা, পার্সলে, ডিল বা কাঁচা পেঁয়াজ যোগ করতে পারেন।

মেডিটেরেনিয়ান এগ র‍্যাপ

মেডিটেরেনিয়ান এগ র‍্যাপ। ছবি: সংগৃহীত

প্রোটিন সমৃদ্ধ ও সতেজ স্বাদের সহজ খাবার এটি।

উপকরণ

২ চা-চামচ অলিভ অয়েল, ২ কাপ পালংশাক, ২টি ফেটানো ডিম, লবণ ও গোলমরিচ, ১টি হোল হুইট টর্টিলা, ২ টেবিল চামচ শুকনো টমেটোকুচি, ২ টেবিল চামচ ফেটা চিজ এবং পাতলা কাটা লাল পেঁয়াজ।

প্রস্তুত প্রণালি

প্যানে ১ চা-চামচ জলপাই তেল গরম করে লবণ-মরিচ দিয়ে পালংশাক নরম হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে রাখুন। একই প্যানে বাকি তেল দিয়ে ডিম ঢেলে তাতে পরিমাণমতো লবণ ও মরিচ দিয়ে নেড়ে স্ক্র্যাম্বল করুন। টর্টিলার মাঝখানে ডিম, পালংশাক, শুকনো টমেটো, ফেটা চিজ ও পেঁয়াজ দিয়ে রোল করে অর্ধেক কেটে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। টর্টিলা পাতলা মেক্সিকান রুটি। এটি না পেলে বাড়িতে আটার রুটি খানিক পাতলা করে বানিয়ে তা দিয়ে র‍্যাপ করতে পারেন।

টিপস

  • টর্টিলা ১০ সেকেন্ড গরম করলে ভাঁজ করা সহজ হয়।
  • ডিম ভালোভাবে শুকনো করে রান্না করুন, না হলে র‍্যাপ নরম হয়ে যেতে পারে।
  • রোদে শুকানো টমেটোর অতিরিক্ত তেল টিস্যু দিয়ে মুছে নিন।
  • ফয়েলে মুড়ে ফ্রিজারে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এ খাবার।

খেজুরের স্মুদি

খেজুরের স্মুদি। ছবি: সংগৃহীত

ঘন, ক্রিমি ও পুষ্টিকর এই স্মুদি কলা ও খেজুরের প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর। ইফতারে এটি আপনাকে দারুণ এক অভিজ্ঞতা দেবে।

উপকরণ

২টি কলা, বিচি ছাড়া ৪টি খেজুর, আধা চা-চামচ দারুচিনি গুঁড়া, ২ টেবিল চামচ চিয়া সিড, ২ টেবিল চামচ ক্রিমি পিনাট বাটার, ২ কাপ মিষ্টি ছাড়া বাদাম দুধ অথবা অন্য দুধ।

প্রণালি

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ১ থেকে ২ মিনিট ব্লেন্ড করে নিন। এতে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। বেশি ঘন হলে একটু দুধ যোগ করুন। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

টিপস

  • ফ্রোজেন কলা ব্যবহার করলে শেক বেশি ঘন হবে।
  • বেশি মিষ্টি চাইলে অতিরিক্ত খেজুর যোগ করতে পারেন।
  • ফ্রিজে এয়ারটাইট জারে ২৪ ঘণ্টা রাখা যায়। ফ্রিজারে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে খাওয়ার আগে গলিয়ে বা আবারও ব্লেন্ড করে নিতে হবে।

ইফতারে থাকুক অ্যাভোকাডো জুস

ইফতারিতে রাখতে পারেন খরমুজের শরবত

স্বাদ বদলে ইফতারে রাখুন দারুণ স্বাদের বাহারি পাস্তা

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

দেশি বরইয়ের সালাদ

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার

চিংড়ি দিয়ে মানকচুর রসা