হোম > জীবনধারা > জেনে নিন

জেনে রাখুন, ডিহাইড্রেশনের লক্ষণগুলো এবং সুস্থ থাকার সহজ টিপস

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

মানুষের শরীরের সিংহভাগই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির অভাব দেখা দিলে ছোট-বড় নানা শারীরিক সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। শুধু তৃষ্ণা পাওয়া মানেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা নয়, এটি শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিহাইড্রেশনের মাত্রা এবং এর লক্ষণগুলো না বুঝলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি। এমন রোদ-বৃষ্টি আবহাওয়ার মধ্যে নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি।

পানিশূন্যতার মাত্রা ও পানির প্রয়োজনীয়তা

শরীরের ওজনের ৫ শতাংশ পানি কমে গেলে তাকে সামান্য পানিশূন্যতা হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া ১০ শতাংশ কমলে তা মাঝারি এবং ১৫ শতাংশ বা তার বেশি কমলে তীব্র পানিশূন্যতা বলা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ১১.৫ থেকে ১৫.৫ কাপ বা ২.৭ থেকে ৩.৭ লিটার তরল গ্রহণ করা প্রয়োজন। যার মধ্যে খাবার থেকে পাওয়া পানিও অন্তর্ভুক্ত।

জেনে রাখুন ডিহাইড্রেশনের লক্ষণগুলো

অনেকে পানিশূন্যতার সাধারণ লক্ষণগুলো চিনতে পারেন না।

প্রাথমিক ও সাধারণ লক্ষণ:

-শরীরে লালা উৎপাদন কমে গেলে ব্যাকটেরিয়া বাড়ে। যেখান থেকে মুখের দুর্গন্ধ তৈরি করে।

-রক্তে পানি কমলে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করতে হৃদ্‌যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে শরীর ক্লান্ত লাগে।

-গ্লাইকোজেন বিপাকে পানির প্রয়োজন হয়। পানির অভাবে শরীর শর্করার অভাব বোধ করে এবং মিষ্টিজাতীয় খাবারের ক্রেভিং হয়।

-চামড়া চিমটি দিয়ে ধরলে তা ২ সেকেন্ডের মধ্যে স্বাভাবিক না হলে বুঝতে হবে, শরীরে পানির অভাব রয়েছে।

-শরীর পানির অভাব মেটাতে ত্বক থেকে আর্দ্রতা কেড়ে নিয়ে জরুরি অঙ্গে সরবরাহ করে।

-শক্তির অভাব ও শারীরিক অস্বস্তি মানুষের মেজাজ খিটখিটে করে দেয়।

-শরীর পানিশূন্য হলে চোখের চারপাশের চামড়ার রং বদলে যায় এবং চোখ বসে যেতে পারে।

শারীরিক ও অভ্যন্তরীণ সমস্যা

-পানির অভাবে মস্তিষ্ক কিছুটা সংকুচিত হয়ে খুলি থেকে দূরে সরে আসে। ফলে তীব্র মাথাব্যথার সৃষ্টি করে।

-পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য নষ্ট হওয়া এবং পেশি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় খিঁচুনি বা টান লাগতে পারে।

-জয়েন্টের কার্টিলেজ ও ফ্লুইড মূলত পানি দিয়ে তৈরি। পানির অভাবে হাড়ের ঘর্ষণ বেড়ে ব্যথা হয়।

-পাকস্থলীতে পরিপাকীয় অ্যাসিড তৈরিতে পানির প্রয়োজন। এর অভাবে বুক জ্বালাপোড়া বা আলসার হতে পারে।

-পর্যাপ্ত প্রস্রাব না হলে শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বের হতে পারে না।

-পানির অভাবে ক্যালরি পোড়ানোর গতি কমে যায়। এ ছাড়া তৃষ্ণাকে ক্ষুধা মনে করে বেশি খাবার খেয়ে ফেলায় ওজন বাড়তে পারে।

-মাত্র ২ শতাংশ পানি কমলে স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি ও গণিতের দক্ষতা কমে যায়। দীর্ঘমেয়াদি পানিশূন্যতায় মস্তিষ্কের কোষ সংকুচিত হতে পারে।

ইউরিন-সংক্রান্ত লক্ষণ

-প্রস্রাব অতিরিক্ত হলুদ ও কড়া গন্ধযুক্ত হওয়া পানিশূন্যতার বড় লক্ষণ।

-২৪ ঘণ্টায় ৪ বারের কম প্রস্রাব হওয়া মানে শরীর পানি ধরে রাখার চেষ্টা করছে।

বয়সভেদে লক্ষণ ও তীব্র ডিহাইড্রেশন

শিশুদের ক্ষেত্রে কান্না করলে চোখে পানি না আসা, প্রস্রাব কমে যাওয়া (৩ ঘণ্টায় ডায়াপার না ভেজা), মাথার তালু বসে যাওয়া এবং খিটখিটে ভাব দেখা দিলে দ্রুত সতর্ক হতে হবে। বড়দের ক্ষেত্রে তীব্র পানিশূন্যতায় মাথা ঘোরা, দ্রুত হৃৎস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

সুস্থ থাকার সহজ টিপস

-সঙ্গে সব সময় একটি পানির বোতল রাখুন।

-প্রতিদিন প্রায় ৩ লিটার পানি পানের অভ্যাস করুন।

-সাধারণ পানি ভালো না লাগলে ফ্লেভারড ওয়াটার ট্রাই করতে পারেন।

যদি ২৪ ঘণ্টার বেশি ডায়রিয়া থাকে, মলের সঙ্গে রক্ত যায়, ১০২ ডিগ্রির বেশি জ্বর আসে বা রোগী বিভ্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে, তাহলে কোনো ঘরোয়া প্রতিকারের অপেক্ষা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: মায়ো ক্লিনিক, ওয়েব মেড

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন কীভাবে

আজকের রাশিফল: ভাগ্য পরীক্ষা করতে যাবেন না, অতি আত্মবিশ্বাস ফাঁদে ফেলবে

আপনি কি বিমানযাত্রায় ভয় পান? জেনে নিন অভিজ্ঞ বৈমানিকের পরামর্শ

পিরিয়ড চলাকালে নারীদের ‘কষ্ট ও ব্যর্থতার স্মৃতি’ মনে পড়ে যে কারণে

শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন

অত্যন্ত সংবেদনশীল মানুষেরা নিজেদের ভালো রাখবেন যেভাবে

আজকের রাশিফল: ব্যক্তিত্বের চেয়ে পকেটের ওজন বাড়ানোয় মন দিন, পুরোনো আশা পূরণ হবে

সন্তানের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তুলবেন যেভাবে

আজকের রাশিফল: প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার প্রবল সম্ভাবনা, বুদ্ধির জোরে শত্রু কুপোকাত হবে

কাঠের আসবাব দীর্ঘদিন ভালো রাখতে