হোম > জীবনধারা > জেনে নিন

স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা

ফিচার ডেস্ক

স্মার্টফোনের বিকল্প কী? এই যুগে এ প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই অনিশ্চিত। তবে এর ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। স্মার্ট গ্লাস বা এআই চশমাকে ভবিষ্যতের ব্যক্তিগত কম্পিউটিংয়ের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। তর্ক-বিতর্ককে পাশ কাটিয়ে মেটা তাদের নতুন ভিআর চশমা এবং ক্যামেরা ছাড়া রে-ব্যান অডিও গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এআই এজেন্ট যুক্ত করা, আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে মেটা এই চশমাগুলোকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার চেষ্টা করছে। ১ হাজার ৩০০ ডলারের নতুন এই ভিআর গ্লাসটি দেখতে বিশাল সানগ্লাসের মতো, যার ওজন মাত্র ৩ দশমিক ৫ আউন্স। এটি একই সঙ্গে পিসি, গেমিং কনসোল এবং মুভি থিয়েটার হিসেবে ব্যবহার করা যাবে। হাত ও চোখের ইশারায় চালানো যাবে এই ডিভাইসটি। অন্যদিকে, ক্যামেরা ছাড়া মেটার নতুন রে-ব্যান চশমাটিতে কেবল স্পিকার ও মাইক্রোফোন রয়েছে, যা অনেকটা চশমার ফ্রেমে এয়ারপডস যুক্ত থাকার মতো কাজ করবে।

এতে ছবি বা ভিডিও তোলার অপশন না থাকায় গোপনীয়তাসংক্রান্ত বিতর্ক অনেকটাই এড়ানো গেছে।

বাজারে স্মার্ট গ্লাসের জনপ্রিয়তা আগের চেয়ে বাড়লেও ব্যবহারকারীদের প্রাইভেসিসংক্রান্ত উদ্বেগ এবং উচ্চমূল্যের কারণে মেটার এই বিশাল বিনিয়োগ শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় পুরো প্রযুক্তি বিশ্ব।

সূত্র: সিএনএন

আজকের রাশিফল: অহংকারে আকাশে উড়বেন কিন্তু ল্যান্ড করার রানওয়ে খুঁজে পাবেন না

মহাকাশে সবুজ নক্ষত্র ও এক কসমিক ক্রাইম সিন

কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন

ব্রণ থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলুন

আজকের রাশিফল: অফিসের আদরে সন্ন্যাসী হতে চাইবেন, শ্বশুরবাড়ির লোকদের বেশি সত্যি বললেই বিপদ

যত্নে থাকুক কাঁসা-পিতলের বাসন

হালকা রঙে পূর্ণ হোক দশমী

ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি

সহিংসতার অদৃশ্য রূপ নিয়ে ভাবার সময় এসেছে

পনিরের খোঁজে দেশে দেশে ট্রেভর