হোম > জীবনধারা > জেনে নিন

চা তৈরির পর টি ব্যাগ ফেলে না দিয়ে যা করতে পারেন

ফিচার ডেস্ক 

টি ব্যাগ দিয়ে চা তৈরির পর অধিকাংশ সময় সেটি চলে যায় ময়লার ঝুড়িতে। আপনার ব্যবহৃত টি ব্যাগটি ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে নতুনভাবে ব্যবহার করতে পারেন। এতে লাভ আপনারই হবে। এই যেমন, ব্যবহৃত টি ব্যাগের চা-পাতা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে গোলাপ বা ফার্নের মতো অম্লীয় মাটি পছন্দ করে এমন গাছের জন্য এটি উপকারী। আবার ডাস্টবিন, পোষা প্রাণীর থাকার জায়গায় বা ফ্রিজে ব্যবহৃত টি ব্যাগ রেখে দিতে পারেন। এগুলো দুর্গন্ধ দূর করে, পরিবেশকে সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া আরও অনেক কাজে লাগে ব্যবহৃত টি ব্যাগ। জেনে নিন ঝটপট–

ঘাস গজাতে সাহায্য করে

বাগানের মাটিতে যেসব জায়গায় ঘাস নেই, সেখানে বায়োডিগ্রেডেবল বা জৈব পচনশীল টি ব্যাগ রেখে তার ওপর ঘাসের বীজ ছড়িয়ে দিন। এটি বীজকে জায়গামতো গজাতে সাহায্য করে। আপনি চাইলে শুধু চা-পাতাও ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে

ব্যবহৃত চা-পাতা একটি বাটিতে নিয়ে তার সঙ্গে অন্তত এক চা-চামচ মধু মেশান। এরপর হালকা হাতে গোলাকারভাবে মুখে ম্যাসেজ করতে পারেন। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক আগের থেকে অনেক সতেজ আর উজ্জ্বল দেখাবে।

চোখের ফোলাভাব কমাতে

ব্যবহৃত টি ব্যাগ কয়েক মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর চোখের ওপর ৫ মিনিট রেখে বিশ্রাম নিন। চোখের ফোলাভাব কমাতে এই উপায়টি বেশ কার্যকর।

রোদে পোড়া ত্বকে আরাম দিতে

টি ব্যাগ ঠান্ডা করে রোদে পোড়া স্থানে কয়েক মিনিট ধরে রাখুন। রোদে পোড়া ত্বকে এটি আরাম দেবে। পোকামাকড়ের কামড়ের ফলে ত্বকে যে জ্বালা সৃষ্টি হয় তাও কিছুটা কমাতে সহায়তা করে এই টোটকা।

হাঁড়ি-পাতিল পরিষ্কারে

হাঁড়ি-পাতিলে অনেক বেশি তেল ও দাগ জমে থাকলে সেগুলোয় ব্যবহৃত টি ব্যাগ রেখে গরম পানি দিয়ে পূর্ণ করে রাখুন আধাঘণ্টা। চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড জমে থাকা তেল চর্বি নরম করতে সাহায্য করে। যার ফলে পরিষ্কার করা সহজ হয়।

কাঁচ বা আয়না পরিষ্কারে

ভেজা টি ব্যাগ দিয়ে জানালার কাঁচ বা আয়না মুছে নিন। পরে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। অথবা অবশিষ্ট চায়ের পানি স্প্রে বোতলে ভরে গ্লাস ক্লিনার হিসেবেও ব্যবহার করতে পারেন।

ভাতে বাড়তি স্বাদ আনতে

পানি ফোটানোর সময় এক দুই মিনিট টি ব্যাগ ডুবিয়ে রাখুন। এরপর সেই পানি দিয়ে ভাত বা অন্য কোনো শস্য রান্না করতে পারেন। এতে খাবার হালকা সুগন্ধযুক্ত হয়।

বাথ সল্টের বিকল্প হিসেবে

নামি-দামি বাথ সল্টের পরিবর্তে গোসলের পানিতে কয়েকটি টি ব্যাগ ভিজিয়ে নিন। বিশেষ করে ক্যামোমাইল বা ডেইজি, জুঁই ফুল বা পুদিনা চায়ের টি ব্যাগ ব্যবহার করলে আরও মনোরোম সুগন্ধ পাওয়া যায়। এগুলো ত্বকের জন্য উপকারী।

চুল পরিষ্কার করতে

এক কাপ গরম পানিতে তিন বা চারটি ব্যবহৃত টি ব্যাগ ভিজিয়ে রাখুন। চুলে শ্যাম্পু ও কন্ডিশনার করার পর শেষ ধাপে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পানি দিয়ে আর ধোয়ার প্রয়োজন নেই।

ঘরের যত্নে

ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে তাতে কয়েক ফোঁটা আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল যোগ করুন। এরপর আলমারি, ড্রয়ার বা কাপড় রাখার জায়গায় রেখে দিন। এটি প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের মতো কাজ করবে।

সূত্র: হাউ স্টাফস ওয়ার্কস

আপনি কি মানসিকভাবে ক্লান্ত? জেনে নিন এই ১০ লক্ষণ দেখে

রোজ যে কাজগুলো করার মাধ্যমে ব্রিটিশরা ঘর পরিচ্ছন্ন রাখেন

কার্যকর ও পরিবেশবান্ধব সানস্ক্রিন বেছে নেবেন যেভাবে

অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতায় ইনডোর প্ল্যান্ট বাঁচাবেন যেভাবে

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর রূপের রহস্য জেনে নিন

অনুভূতির শর্টকাট ইমোজি

আপেল সতেজ রাখার কৌশল ও এর পুষ্টিগুণ

সারা দিন একনাগাড়ে বৃষ্টিতে ঘর সতেজ রাখবেন যেভাবে

যেভাবে বিয়ের আগেই ১৮ কেজি ওজন কমিয়েছিলেন আমির খান

আপনি কোন ধরনের অলস, জেনে নিন তা থেকে মুক্তির উপায়