হোম > জীবনধারা > জেনে নিন

ছুটিতে থাকাকালে অ্যাকুরিয়ামের দেখভাল

ফারিয়া রহমান খান

বাড়িতে যাঁদের অ্যাকুরিয়াম রয়েছে তাঁদের একটু ভেবে তবেই ছুটিতে যেতে হয়। অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট জীবনগুলোর সঠিক পরিচর্যা ও নিরাপত্তার ব্যবস্থা করে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া যাবে। এ জন্য যা করতে পারেন:

কাউকে দায়িত্ব দেওয়া বেড়াতে যাওয়ার আগে পরিচিত কাউকে মাছের দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।  যাঁকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তাঁকে মাছের খাবার দেওয়াসহ যত্ন নেওয়ার বিভিন্ন দিক ভালো করে বুঝিয়ে দিন। ছোট ফিশ বল হলে মাছসহ বলটাকে পরিচিত কারও বাড়িতে রেখে আসতে পারেন সঙ্গে প্রয়োজনীয় খাবার দিয়ে।

স্বয়ংক্রিয় ফিশ ফিডার  স্বয়ংক্রিয় ফিশ ফিডার ব্যবহার ভালো বিকল্প উপায়। তবে সস্তা না কিনে ভালো মানের ফিশ ফিডার কেনার চেষ্টা করবেন। এতে আপনি নিজেও বেড়াতে গিয়ে চিন্তামুক্ত থাকবেন। 

যাওয়ার আগে করণীয়
বেড়াতে যাওয়ার দুই-তিন দিন আগে অবশ্যই অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন। পানির তাপমাত্রা মেপে ঠিক করবেন। অ্যাকুরিয়ামের লাইটগুলোতে ৬ থেকে ৮ ঘণ্টার টাইমার দেবেন। প্রতিদিনের প্রতিবেলার খাবার ছোট্ট জিপলক ব্যাগে করে রাখবেন, যাতে আপনার বন্ধু বা আত্মীয় খাবারের পরিমাণ বেশি বা কম না করে ফেলেন। 

ফিরে এসে করণীয়
বাসায় ফিরে সবার আগে আপনার ছোট্ট বন্ধুগুলোকে দেখুন যে ওরা ঠিক আছে কি না। অ্যাকুরিয়ামের ভেতরটা ভালোভাবে দেখুন। একটা সম্পূর্ণ মূল্যায়ন করুন। 

সূত্র: রেট মাই ফিশ ট্যাংক

আজকের রাশিফল: পেট পাতলা স্বভাব বিপদে ফেলবে, অতিরিক্ত তৈল মর্দনে নিজেই পিছলে পড়বেন

সহপাঠীর জন্মদিনে দাওয়াত না পেলে সন্তানকে কীভাবে বোঝাবেন

বিশ্বসেরা অলিভ অয়েল তৈরি হয় ইতালির যে গ্রামে

আজকের রাশিফল: হঠাৎ ফোনকলে থ মেরে যাবেন, হুটহাট প্রেম এড়িয়ে পয়সা বাঁচান

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​

ঘুমেরও আছে দেশভেদে আলাদা রীতি

পূজার ছুটিতেই বদলে ফেলুন সকালের অভ্যাস; জেনে নিন, সকালে যা করবেন, যা করবেন না