বাড়ি ফেরার পথে পরিচিত কারও সঙ্গে দেখা হলে সাধারণ কুশল বিনিময় তো হয়ই, তারপর? বিদায় নেওয়ার আগে নিশ্চয়ই বলেন, ‘বাড়িতে আসবেন, একসঙ্গে চা খাওয়া যাবে।’ অফিসে কাজের ফাঁকে মাথাটা যখন ঝিম ধরে আসে, তখন পাশের চেয়ারে বসে থাকা সহকর্মীকে নিয়ে পাঁচ মিনিটের চা বিরতিতেই আমরা যাই। বাড়ি থেকে শুরু করে অফিসপাড়া, বাস টার্মিনাল, রেলস্টেশন, খেয়াঘাট, হাটবাজার, শপিং মল, গলির মোড়ে—কোথায় চায়ের আয়োজন নেই বলুন তো! চা যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আমাদের দেশে মূলত দুধ চা ও দুধ ছাড়া লাল চা বা রং চা খাওয়ার প্রবণতা বেশি। এখন এতে যোগ হয়েছে নানা ধরনের টি ব্যাগ। আছে হরেক রকম গ্রিন ও হারবাল টি। এসব চা পরিবেশন হয় আবার নানান ধরনের পাত্রে। চায়ের ধরন অনুযায়ী পরিবেশনের কাপ, মগ বা পাত্র বেছে নেওয়ারও ব্যাপার রয়েছে।
আজ ২১ মে, আন্তর্জাতিক চা দিবস। এই অজুহাতে জেনে নেওয়া যাক কোন চা কেমন কাপে পরিবেশন করা ভালো।
দেখার সৌন্দর্যের ব্যাপারটি তো রয়েছেই, এরপর কোন কাপ চায়ের উষ্ণতা দীর্ঘক্ষণ ধরে রাখবে পাশাপাশি চায়ের স্বাদ এবং সুগন্ধকে অটুট রাখবে তা বুঝেও চা পরিবেশনের কাপটি নির্বাচন করা চাই। চায়ের কাপটি কেমন উপাদানে তৈরি সেটাও কিন্তু চায়ের স্বাদ, তাপমাত্রা ধরে রাখা ইত্যাদি বিষয়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। সেরা টি কাপ সেটগুলোতে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় উপকরণগুলো হলো সিরামিক ও কাচ। সিরামিকের কাপ সবুজ এবং দুধ চায়ের জন্য উপযুক্ত। এগুলো স্বাদ শোষণ করে না এবং চায়ের সুগন্ধকে অটুট রাখতে সহায়তা করে। অন্যদিকে কাচের চায়ের কাপে চায়ের রংটা খুব ভালোভাবে দেখা যায়। হার টি বা বিভিন্ন ফুল দিয়ে তৈরি চা এ ধরনের চায়ের কাপে পরিবেশন করা যেতে পারে।
কেমন কাপে কেমন চা
বাজারে বিভিন্ন আকৃতির চায়ের কাপ পাওয়া যায়। কোন ধরনের চা কোন কাপে পরিবেশন করা ভালো, তা জেনে নেওয়া যাক–
এগুলো সুগন্ধকে আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করে—জেসমিন বা ওলংয়ের মতো সুগন্ধি চায়ের জন্য এমন কাপ উপযুক্ত।
এগুলো বেশিক্ষণ তাপ ধরে রাখে এবং সেসব চায়ের জন্য চমৎকার যা খুব গরম অবস্থায় পান করতে হয়।
খুব গরম চা হাতলযুক্ত কাপে পরিবেশন করা ভালো। অন্যদিকে জাপানি ধাঁচের হাতলবিহীন কাপ বিভিন্ন ধরনের গ্রিন টি বা সবুজ চা, যা হালকা গরম অবস্থায় পান করতে হয়—সেগুলোর জন্য ভালো।
সবুজ চা, ফুলের চা কাচের তৈরি স্বচ্ছ চওড়া মুখের চায়ের কাপে পরিবেশন করা ভালো।
ব্ল্যাক টি পরিবেশনের জন্য সিরামিকের মতো পুরু উপাদান বেছে নিন, যা বেশিক্ষণ তাপ ধরে রাখে এবং কালো চায়ের তীব্র স্বাদ অটুট রাখে।
মাচা স্বাদের চা পরিবেশনের জন্য বাটির মতো দেখতে চায়ের কাপ ব্যবহার করুন।
রোজকার ব্যবহারের জন্য টেকসই, স্তূপ করে রাখা যায় এবং ডিশওয়াশারে ধোয়া যায়—এমন চিরন্তন কাপ বেছে নিন। সাদামাটা রঙের চায়ের কাপ দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ।
অতিথি আপ্যায়নের জন্য সূক্ষ্ম কারুকাজ করা বা বর্ডারে সোনালি রঙের ছেয়া রয়েছে—এমন চায়ের কাপের সেট রাখতে পারেন। এগুলো নরম মাজুনি দিয়ে হালকা করে মেজে ধুয়ে ও মুছে সংরক্ষণ করতে হবে।
সূত্র: টি বক্স, লেডি বেকারস টি ও অন্যান্য