হোম > জীবনধারা

বেকিংয়ের ঝামেলা ছাড়াই মিষ্টিকুমড়ার ঝাল কেক

ফিচার ডেস্ক

হেমন্ত বা শীতের দিনে মিষ্টিকুমড়া একটি দারুণ সবজি। বাঙালির রান্নাঘরে সব সময় মিষ্টিকুমড়াকে শুধু সবজি কিংবা ডালের সঙ্গেই খাওয়া হয়। তবে এর সঙ্গে সুগন্ধি মসলার উষ্ণ আবহ একটা দারুণ স্বাদের সৃষ্টি করে। তরকারির বাইরে অনেকেই পামকিন পাই খেতে থাকেন। তবে সেই মিষ্টি আমেজকে এবার তৈরি করতে পারেন মিষ্টিকুমড়ার ঝাল কেক। কোনো ধরনের বেকিং ছাড়াই মাত্র ১০টি পুষ্টিকর উপাদান দিয়ে খুব দ্রুত ও সহজে তৈরি করা যায় এই সুস্বাদু নাশতা। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের হালকা নাশতায় মিষ্টির চাহিদা মেটাতে এটি এক দারুণ স্বাস্থ্যকর খাবার।

প্রয়োজনীয় উপকরণ

কেকের জন্য:

  • বিচি ছাড়ানো খেজুর (মেডজুল খেজুর হলে ভালো, শুকনো হলে ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে শুকনো করে নেওয়া)—দেড় কাপ
  • আখরোট—দেড় কাপ
  • রোল্ড ওটস—৩/৪ কাপ
  • কাঠবাদামের আটা—আধা কাপ
  • দারুচিনি গুঁড়ো—১ চা-চামচ
  • জয়ফল গুঁড়ো—৩/৪ চা-চামচ
  • আদা গুঁড়ো—আধা চা-চামচ
  • লবণ—১/৪ চা-চামচ
  • ভ্যানিলা এসেন্স—দেড় চা-চামচ
  • মিষ্টিকুমড়ার পেস্ট/পিউরি—২ টেবিল চামচ

গ্লেজের জন্য (ঐচ্ছিক)

কোকোনাট বাটার—৩ টেবিল চামচ

কমলার খোসার কুচি—২ চা-চামচ (প্রায় অর্ধেক কমলার খোসা)

তৈরির প্রণালি

প্রথমে খেজুরের পেস্ট তৈরির জন্য ফুড প্রসেসরে বিচি ছাড়ানো খেজুরগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না এটি মসৃণ একটি বলের মতো মণ্ড তৈরি করে। পেস্টটি তুলে একপাশে সরিয়ে রাখুন। এবার প্রসেসরে আখরোট, ওটস, কাঠবাদামের আটা, দারুচিনি, জয়ফল, আদা গুঁড়ো, অলস্পাইস ও লবণ নিন। হালকা মিহি হওয়া পর্যন্ত গুঁড়ো করুন। এরপর ভ্যানিলা এসেন্স ও মিষ্টিকুমড়ার পিউরি যোগ করুন। এখন আগে তৈরি করে রাখা খেজুরের পেস্ট এক চামচ করে মিশ্রণে দিন এবং পালস করে মিশিয়ে নিন। এভাবে পুরো পেস্টটি মিশিয়ে কেকের মতো মণ্ড বানিয়ে ফেলুন। এই পর্যায়ে স্বাদ পরীক্ষা করে দেখতে পারেন; প্রয়োজন অনুযায়ী ভ্যানিলা বা মসলার পরিমাণ বাড়িয়ে নেওয়া যায়। চামচ দিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ মণ্ড তুলে হাতের তালুতে গোল করে বলের রূপ দিন। একটি বেকিং শিট বা প্লেটে পার্চমেন্ট পেপার বিছিয়ে কেক বাইটসগুলো রাখুন এবং সেরা টেক্সচারের জন্য অন্তত ৩০ মিনিট রেফ্রিজারেটরে (বা ১৫ মিনিট ফ্রিজারে) রেখে ঠান্ডা করে নিন।

এবার একটি ছোট পাত্রে সামান্য পানি ফুটিয়ে নিন। পানির পাত্রের ওপর কাচের বোল রেখে তাতে কোকোনাট বাটার দিন (ডাবল বয়লার পদ্ধতি)। চামচ দিয়ে নেড়ে ২ মিনিটের মধ্যে বাটার গলিয়ে নিন। কিংবা চাইলে মাইক্রোওয়েভেও গলিয়ে নেওয়া যায়। ঠান্ডা কেক বলগুলোর ওপর ছোট চামচ দিয়ে গলানো কোকোনাট বাটার ঢেলে দিন অথবা প্রতিটি বাইট বাটারে ডুবিয়ে নিন। বাটার শক্ত হওয়ার আগেই ওপর থেকে কমলার খোসার কুচি ছড়িয়ে দিন।

এটি নরমাল ফ্রিজে এক সপ্তাহ এবং ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যায়।

সূত্র: মিনিমালিস্ট বেকার

যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবারের ১২৫ বছর: এক রহস্যময় শেফ ও প্রথম ইন্ডিয়ান রেস্তোরাঁর গল্প

খালি পেটে অলিভ অয়েল শট, টিকটকের এই ট্রেন্ড কতটা নিরাপদ

আজকের রাশিফল: সঙ্গীর প্রশংসায় কার্পণ্য করলে সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

যেভাবে শুরু হয়েছিল হ্যালোউইনের জাদুকরি পোশাকের রেওয়াজ

কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়

ভাইরাল কিছু রূপচর্চা ট্রেন্ড, যা আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে

টাইপ বি ব্যক্তিত্ব: কম চাপ, স্বস্তির জীবন নাকি অলসতার তকমা

আজকের রাশিফল: প্রশংসা পাওয়ার চেয়ে পিঠ বাঁচিয়ে চলা আজ জরুরি

এক গ্লাস কমলার জুসে শুরু হোক দিন: স্বাস্থ্য উপকারিতা ও সহজ রেসিপি

লুই আমলে নিখোঁজ নৌ অভিযান রহস্যে নতুন আলো ফেলল বিরল প্রেমপত্র