শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ/বিবিএস অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ।
বিভাগের নাম: করপোরেট সেলস।
পদের নাম ও সংখ্যা: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিবিএস অথবা স্নাতক থাকতে হবে।
অভিজ্ঞতা: ফ্রেশার অথবা এক বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুলটাইম।
বয়স: ২৩–৩০ বছর।
কর্মস্থল: যেকোনো স্থান।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, বিমা, গ্র্যাচুইটি দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত।
সূত্র: বিডিজবস