আকিজ রিসোর্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেকনো-সেলস বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
বিভাগ: টেকনো-সেলস (ফিশ ফিড)।
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: মৎস্যবিদ্যায় স্নাতক (বিএসসি)।
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: কমপক্ষে ২৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা এবং উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।